ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০২ মে, ২০২৩,  10:39 AM

news image

যশোরের কেশবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১ মে) রাত ৮টার দিকে কেশবপুর-চুকনগর সড়কের বুজতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আব্দুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দ্দার (৪৫) ও তার ছেলে মোস্তাইন (১২) এবং একই উপজেলার মালঞ্চী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)। স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে ওই সড়কের বুজতলায় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম