ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ তরুণ নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২২,  12:04 PM

news image

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।সোমবার (২১ নভেম্বর) দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, উপজেলার কার্পাসডাঙ্গার ভুমিহীন পাড়ার আব্দুল আলিমের ছেলে আনিজুল ইসলাম (১৮) ও চন্ডিপুর গ্রামের তারিকুল ইসলামের ছেলে রাতুল আলী (১৯)। আহতরা হলেন,

কার্পাসডাঙ্গা ভুমিহীন পাড়ার শহিদুল ইসলামের ছেলে রাহুল হোসেন (১৮)। অপর মোটরসাইকেলে থাকা সদাবরি গ্রামের মিজানুর রহমানের ছেলে হৃদয় হোসেন (১৮) ও ধান্যঘড়া গ্রামের আবুল কাশেমের ছেলে রাজু আহম্মেদ (১৮)। আহত রাহুল হোসেন জানান, রোববার রাতে মোটরসাইকেল-যোগে আমি, আনিজুল ও রাতুল দর্শনা বাজার থেকে কার্পাসডাঙ্গায় যাচ্ছিলাম। পথিমধ্যে চন্ডিপুর বাজারে পৌঁছালে একটি বাঁশ বোঝাই আলমসাধুর পেছন থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে আমাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে আনিজুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে সোমবার সকালে মারা যায় রাতুল। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল কাদের বলেন, হাসপাতালে আনার আগেই মারা যায় আনিজুল। আহত রাতুল, হৃদয় ও রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে আহত রাহুলকে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম