ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

দুই বাহিনীর সংঘর্ষে সুদানে নিহত বেড়ে প্রায় ২০০

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ এপ্রিল, ২০২৩,  8:09 PM

news image

সুদানে সামরিক বাহিনীর সঙ্গে দেশটির আধা-সামরিক বাহিনীর সংঘর্ষ তৃতীয় দিনের মতো চলছে। সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮০০ মানুষ। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে মঙ্গলবার (১৮ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। এদিকে সুদানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তিন দিনের লড়াইয়ে অন্তত ১৮৫ জন নিহত হয়েছেন। সুদানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ভলকার পার্থেস অধিবেশনে নিরাপত্তা পরিষদকে বলেছেন, বর্তমান পরিস্থিতি খুবই অস্পষ্ট। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা বলা কঠিন। দুই পক্ষই ঘনবসতিপূর্ণ এলাকায় ট্যাংক, আর্টিলারি ও অন্যান্য ভারী অস্ত্র ব্যবহার করছে। ভিডিওর মাধ্যমে নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পার্থেস বলেন, যুদ্ধে জড়িত পক্ষগুলো এই ধারণা দিচ্ছে না যে, তারা এখনই তাদের মধ্যে শান্তির জন্য মধ্যস্থতা চায়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে উত্তর আফ্রিকার এই দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সেনাবাহিনীর জেনারেলরা ‘স্বাধীন কাউন্সিল’-এর নামে দেশ পরিচালনা করছিলেন। এই স্বাধীন কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট হলেন জেনারেল মোহামেদ হামদান দাগালো। অপরদিকে স্বাধীন কাউন্সিলের প্রধান হলেন জেনারেল আব্দেল ফাতাহ আল-বুরহান। বেসামরিক সরকার গঠনের অংশ হিসেবে সম্প্রতি আধাসামরিক বাহিনী আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার একটি উদ্যোগ নেওয়া হয়। আর এই বিষয়টি নিয়েই সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম