ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দুই বলে দুই উইকেট, কাউন্টিতে ফের হাসানের তাণ্ডব

#

স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  11:14 AM

news image

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে পর পর দুই বলে দুই উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। তার বোলিং নৈপুণ্যে প্রথম দিন শেষে ২ উইকেটে ৮০ রান করেছে প্রতিপক্ষ উস্টারশায়ার।


ক্যান্টারবারিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে কেন্ট। সবকয়টি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৩৮ রানে করে হাসান মাহমুদের দল। সর্বোচ্চ ৫২ রান করেন ড্যানিয়েল বেল-ড্রামন্ড। এদিন হাসানও ব্যাট হাতে অপরাজিত থাকেন। ৬ বলে ৪ রান করেন তিনি। উস্টারশায়ারের হয়ে টম টেলর নেন ৩ উইকেট।


জবাবে ব্যাট করতে নেমে উস্টারশায়ারের দুই ওপেনার ড্যানিয়েল লেটগান ও জ্যাক লিব্বি দ্রুত রান তুলতে থাকেন। তবে ষষ্ঠ ওভারে বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হাসান। পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন তিনি।


প্রথমে দুর্দান্ত এক ডেলিভারিতে জ্যাক লিব্বির স্টাম্প উড়িয়ে দেন হাসান। পরের বলেই রেহান এডভালথকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই টাইগার পেসার। এরপর আর কোনো উইকেট নিতে পারেনি কেন্ট। দিনের খেলা শেষে উস্টারশায়ারের সংগ্রহ ২ উইকেটে ৮০ রান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম