ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

দুই দিনের সফরে আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৩,  11:16 AM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নিজ জন্মস্থান টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং পবিত্র ফাতেহা পাঠ করে দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। এ ছাড়া সফরে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ। এ সফরকে ঘিরে সমাধি সৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে জেলার সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে তোরণ। এ ছাড়া ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে তিনি দিকনির্দেশনা দেবেন বলে ধারণা করছেন নেতাকর্মীরা। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল জানান, দুই দিনের সফরের প্রথম দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ প্রধান। ওই দিন নিজ বাড়িতে রাত যাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরের দিন শুক্রবার সকালে নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন তিনি। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। তাকে গোপালগঞ্জে স্বাগত জানাতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম