ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

দুই ডোজ টিকা পেয়েছে পৌনে ৪ কোটি মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২১,  8:57 AM

news image

সারাদেশে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ১৩ লাখ ৩৭ হাজার ৫৪৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ৮ লাখ ৪৭৪ হাজার ২১৩ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ৫৯ হাজার ১৯ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।বৃহস্পতিবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

শিক্ষার্থীসহ বৃহস্পতিবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০ লাখ ৩৮ হাজার ৫৬ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৪৯২ জনকে। বৃহস্পতিবার ২৬ হাজার ১২৩ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ২৯ হাজার ৭৯৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। দেশে এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট ৬ কোটি ৩৭ লাখ ৭১ হাজার ৭৯৫ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার ৮৭৬ জন।এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম