ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

দুই টাকায় ৬ রকমের পিঠা

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২৩,  3:45 PM

news image

ভাঁপাপিঠা, দুধচিতই, অনথন, চিকেন মমো, পাটিসাপটা, ডালের পিঠাসহ বাহারি সব পিঠা মিলছে মাত্র দুই টাকায়! তাও আবার যত খুশি তত খাওয়া যাবে। শুনতে অবাক লাগলেও ফেনীতে পথশিশু ও ভাসমান অসহায়দের জন্য এমন ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করেছে ‘হেল্প ফর টুডে’ নামের একটি সংগঠন। সংগঠনটির উদ্যোক্তারা জানায়, শীতকাল মানেই নানান রকমের পিঠার উৎসব। সবার ঘরে ঘরে চলে শীতকালীন পিঠার আমেজ। কিন্তু পথশিশু অথবা ভাসমান মানুষগুলো শীতকালে পিঠা খাওয়ার সামর্থ্য থাকে না। তাদের কথা চিন্তা করে ভিন্নভাবে ২ টাকার পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। দুই টাকা কেন রাখা হচ্ছে প্রশ্নে তারা জানান, বলতে গেলে এটা বিনামূল্যেই। তবে একদম বিনামূল্যে হয়তো অনেকেই খেতে চাইবে না। মনে করবে, আমরা তাদের করুণা করছি। সে জন্য প্রতীকী একটা মূল্য নির্ধারণ করেছি। শনিবার বিকালে শহরের নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারের পাশে দুই টাকার পিঠা উৎসব ‘পিঠাপুলি’ আয়োজন করে হেল্প ফর টুডে। তখন পথ শিশু এবং ভাসমান প্রায় ১০০ মানুষের কাছে দুই টাকার বিনিময়ে ৬ রকম পিঠা দেওয়া হয়। হেল্প ফর টুডের সদস্যরা নিজের হাতে পিঠাগুলো বানিয়ে পরিবেশ করেছে। পিঠা উৎসবে হেল্প ফর টুডের উপদেষ্টা তাসিন সোবান, পরিচালক ও প্রতিষ্ঠাতা ওয়ালিদ বিন আবদুল্লাহ, সভাপতি শফি উল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম