ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

দুই ছাত্রের মারামারিতে প্রাণ গেল একজনের

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৬,  5:30 PM

news image

সাভারে মাদরাসার দুই ছাত্রের মধ্যে মারামারির ঘটনায় মো. গোলাম রহিম (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হেমায়েতপুরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোলাম রহিমকে ঢামেকে নিয়ে যান তার ভাই মো. রাব্বি। তিনি জানান, গোলাম রহিম হেমায়েতপুর শরিয়াতুল কুরআন মাদরাসার শিক্ষার্থী। গত রাতে আবাসিক কক্ষে আরেক শিক্ষার্থীর সঙ্গে তার হাতাহাতি হয়। এতে গোলাম রহিম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি সাভার হেমায়েতপুরের যাদুরচর গ্রামে। বাবার নাম আমিরুল ইসলাম। গোলাম রহিম ওই মাদরাসার আবাসিক কক্ষে থাকতেন। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম