ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

দুই অতিরিক্ত সচিবকে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৩,  4:51 PM

news image

দুই অতিরিক্ত সচিবকে বদলি করেছে সরকার। রোববার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তারা হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) অজয় কুমার চক্রবর্তী। দুজনকেই কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। আলাদা আলাদা প্রজ্ঞাপনে যুগ্মসচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। এর মধ্যে বিআরটিএ’র সচিব এটিএম কামরুল ইসলামকে সদস্য হিসেবে তাঁত বোর্ডে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবু দাউদ মো. গোলাম মোস্তফাকে ওয়াকফ প্রশাসক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সচিব তরফদার মো. আক্তার জামিলকে পরিচালক হিসেবে একই সংস্থায় বদলি করা হয়েছে। এ ছাড়া পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. রাসেল সাবরিনকে পরিচালক হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে, আরপিটিসির পরিচালক পারভেজ রায়হানকে স্থানীয় সরকার বিভাগের পরিচালক হিসাবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম