ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

দুঃসংবাদ দিলেন পরী

#

বিনোদন প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৩,  9:24 PM

news image

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। টানা দুই বছর ব্যক্তিগত কারণে শুটিং থেকে ছিলেন দূরে। তবে সব শঙ্কা কাটিয়ে উঠে ‘ডোডোর গল্প’ নামের সরকারি অনুদানের নতুন সিনেমার টানা শুটিং করছিলেন তিনি। তবে এই শুটিংয়ের মধ্যেই হঠাৎ জ্বর ও ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে আবারও বিরতি নিলেন পরী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। জ্বরের বিষয়টি (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন। এদিকে সোমবার (১৬ অক্টোবর) হাসপাতাল থেকেই ভার্চুয়ালে আরটিভি নিউজকে জানান, জ্বর কমছে না, সেই সঙ্গে ঠান্ডারও বেশ অবনতি ঘটেছে। আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী পূর্ণ বিশ্রামেই থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে পারি। এর আগে পরীমণি ফেসবুকে লিখেছিলেন, আমার জীবনের শান্তি! আমি তোমাকে পেয়ে ধন্য, আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। দোয়া করবেন। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও। ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমণি। সঙ্গে রয়েছে অভিনেত্রীর ছেলে রাজ্য। প্রসঙ্গত, শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। পরে বিরতি কাটিয়ে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়। বর্তমানে ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন পরীমণি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম