ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত ট্রেন দুর্ঘটনায় সাদুল্লাপুরের একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত ৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ডিএনসিসি: মিল্টন জ্বালানি তেলের মজুত প্রতিরোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড় টানা ৭ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম মায়ামির নুতন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’

দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  1:55 PM

news image

হামলা, মামলা করে বিএনপিকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রদল নেতা মাসুদকে না পেয়ে তার পরিবারের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুদুর রহমান মাসুদকে না পেয়ে তার পরিবারের ওপর গতকাল (রোববার) ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, যেভাবে বাড়িঘরে হামলা করা হয়েছে, লুটপাট করা হয়েছে, সেটি সরকারের চরম নৃশংসতার বহিঃপ্রকাশ। রিজভী বলেন, এই ঘটনা সকল নিষ্ঠুরতা ও মানবিকতাকে হার মানিয়েছে।

দেশজুড়ে তারা চরম নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে ভয় পাইয়ে দিতে চায়। কিন্তু দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। জুলুম-নির্যাতন করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না।  আজ সোমবার সকালে রাজধানীর উত্তরায় নস্ট্রাম হসপিটাল অ্যান্ড ডাইগনস্টিক সেন্টারে আওয়ামী লীগের হামলায় আহত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুদের বাবা-মাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন। রিজভী সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে যেখানেই হামলা হবে সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ টুটুল চেয়ারম্যানসহ ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম