ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

দীর্ঘ সময়ের জন্য আদা সংরক্ষণ করবেন যেভাবে

#

লাইফস্টাইল ডেস্ক

২৪ আগস্ট, ২০২৩,  4:55 PM

news image

বর্তমান সময়ে আদার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সঠিকভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তবে অন্যান্য খাবারের মতোই আদার সতেজতা ধরে রাখা কম চ্যালেঞ্জের নয়। দীর্ঘ সময়ের জন্য আদার সতেজতা ধরে রাখতে ও সংরক্ষণের কিছু পদ্ধতি জানানো হয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে। তাজা আদা বেছে নিন : আদা কেনার সময় সবসময় শক্ত, মসৃণ এবং মোটা আদা বেছে নিন। নরম, কুঁচকে যাওয়া বা ছাঁচ আছে এমন আদা এড়িয়ে চলুন। কারণ এসব আদা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। খোসা ছাড়াবেন না: আপনি যদি শুকনো আদা সংরক্ষণ করতে চান তাহলে আদার খোসা ছাড়াবেন না। কারণ খোসা আদার সতেজতা রক্ষা করতে সহায়তা করে।

হিমায়িত করা : তাজা আদা দীর্ঘদিন সতেজ রাখতে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে পুরো আদার খোসা ছাড়িয়ে টুকরা করে প্লাস্টিকের ব্যাগ বা বায়ুরোধী বক্সে রাখুন। ব্যাগের মুখ বন্ধ করার আগে এতে যাতে অতিরিক্ত বাতাস না ঢুকে সে বিষয়টি নিশ্চিত করুন।

শুকনো আদা : আদা সংরক্ষণের আরেকটি উপায় হল পরিষ্কার করা এবং শুকিয়ে ফেলা। ওভেন বা এয়ার ফ্রায়ারে আদা গুঁড়ো করা যেতে পারে এবং পরে মসলা হিসাবে ব্যবহার করা যেতে পারে।

মোড়ানো এবং হিমায়িত করা:  একটি বেকিং শীটে খোসা ছাড়িয়ে আদা কেটে রাখুন। পরে সেগুলো ফ্রিজে বায়ুরোধী বক্সে সংরক্ষণ  করুন।

পাতিলেবুর রস : আদার খোসা ছাড়িয়ে এয়ার টাইট বক্সে রাখুন। উপর থেকে ভিনেগার বা লেবুর রস ছড়িয়ে দিন। বক্সের ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন আদা ভালো থাকবে। তবে খাওয়ার আগে এই আদার টুকরো পানিতে ভালো করে ধুয়ে নেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম