ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের

দীর্ঘদিন বন্ধ থাকার পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২২,  11:17 AM

news image

জামালপুরের সরিষাবাড়ীতে দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় (জেএফসিএল) দীর্ঘ ৬ মাস পর উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৭টা ৩০মিনিটের দিকে এ কার্যক্রম শুরু হয়। এর আগে ১১ ডিসেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। গত সোমবার শুরু হয় অ্যামোনিয়া উৎপাদন। কারখানা কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ২১ জুন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

তাতে কারখানা সংশ্লিষ্ট দৈনিক আয়ের ওপর নির্ভরশীল হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে টানা ৬ মাস মানবেতর জীবনযাপন করেন। অপরদিকে মূল্যবান যন্ত্রাংশগুলো পুরোপুরি অকেজো হওয়ার শঙ্কা দেখা দেয়। গ্যাস সরবরাহ ও উৎপাদন শুরুর দাবিতে শ্রমিক-কর্মচারীরা নানা কর্মসূচি পালন করেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ্ খান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের চাপ স্বাভাবিক আছে। জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা। ১ হাজার ৭০০ মেট্রিক টন উৎপাদনক্ষম ইউরিয়া উৎপাদনকারী যমুনা সারকারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘন ফুট গ্যাসের প্রয়োজন হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম