ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

দীর্ঘদিন পর আমিরাতে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

#

২২ নভেম্বর, ২০২২,  5:08 PM

news image

দীর্ঘদিন পর সংযুক্ত আরব আমিরাতে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জাকির হোসাইনকে আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। অপর তিনজন যুগ্ম আহ্বায়ক হলেন- প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ, আবদুল ছালাম ও শরাফত আলী। বিবৃতিতে উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি সংশ্লিষ্ট সকলকে নিয়ে (নব্বই) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে ও আহ্বায়ক কমিটির আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হতে পারবেন না। অনুমোদনের সত্যতা নিশ্চিত করে আহ্বায়ক জাকির হোসাইন বলেন, কমিটির ভিতরে-বাহিরে থাকা ইউএই এর সকল পর্যায়ের সিনিয়র-জুনিয়র নেতৃবৃন্দদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিএনপিকে আরও সুসংগঠিত করে ঢেলে সাজানো হবে। গণতান্ত্রিক পন্থায় যাতে একটি সুন্দর কমিটি দেওয়া যায় সেই লক্ষ্য কাজ করবেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম