ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয় হয়ে উঠেছে: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৫,  2:51 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পার্শ্ববর্তী দেশ (ভারত) ফ্যাসিবাদের বন্ধু। দিল্লি যেনো ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয় হয়ে উঠেছে। সেখান থেকে প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নিম গাছের চারা রোপণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাদের যেনো উত্থান না ঘটে। এজন্য গণতান্ত্রিক শক্তিগুলোকে একজোট থাকতে হবে। জিয়াউর রহমানই দেশে প্রথম বনায়ন কর্মসূচি শুরু করেছিলেন জানিয়ে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার আমলে তথাকথিত উন্নয়নের নামে বৃক্ষনিধন করা হয়েছে। এ ছাড়া খাল ভরাট ও নদী উজাড়ও করেছে স্বৈরাচার সরকার। তিনি বলেন, ফ্যাসিবাদের চরম কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশ ও রাষ্ট্র নিয়ে বিশ্ববিদ্যালয়ে কেউ কথা বলবে, সেই পরিবেশ আওয়ামী লীগ রাখেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম