ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয় বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস টানা দুই দফা কমার পর স্বর্ণালংকারের দামে বড় লাফ মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

দিল্লি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০২৫,  11:25 AM

news image

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঐতিহাসিক লালকেল্লার কাছে হওয়া এই বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত।  সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে বলেন, “আমরা দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের বিষয়ে অবগত আছি। আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত।” এর আগে সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা ধীরগতির গাড়িতে প্রবল বিস্ফোরণ ঘটে। এতে অন্তত নয়জন প্রাণ হারান এবং আশপাশে থাকা কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায়। ঘটনার সময় এলাকাটি ছিল মানুষে ভরা। ব্যস্ত সন্ধ্যার ওই মুহূর্তে বিস্ফোরণে অন্তত আরও ২৪ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম