ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

দিল্লির ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৪,  6:16 PM

news image

ভারতের রাজধানী নয়াদিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে দেয়া এই হুমকির পর স্কুলগুলোতে আতঙ্কের সৃষ্টি হলে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। রোববার রাত ১১টা ৩৮ মিনিটে ই-মেইলটি পাঠানো হয়। ই-মেইলে দাবি করা হয়, ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে। এ খবর এনডিটিভি’র। সোমবার সকালে স্কুল খুলতেই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। একের পর এক স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।  এখন পর্যন্ত অন্তত দু’টি স্কুলের কথা জানিয়েছে দিল্লি পুলিশ। একটি দিল্লির আরকে পুরমে এবং অন্যটি পশ্চিম বিহার অঞ্চলে। ই-মেইলে বলা হয়েছে, বোমাগুলো ছোট, আর খুব সূক্ষ্মভাবে লুকানো আছে। বোমা নিষ্ক্রিয় করার কথা বলে ৩০ হাজার ডলার দাবি করেছে হুমকিদাতা। এতে আরও বলা হয়েছে, ‘বোমা বিস্ফোরিত হলে ভবনের খুব বেশি ক্ষতি হবে না, তবে তাতে অনেক মানুষ আহত হবে। আপনারা সবাই পরিণতি ভোগ এবং অঙ্গ হারানোর প্রাপ্য।’ দিল্লি ফায়ার সার্ভিস স্থানীয় সময় সকাল সোয়া ৬টার দিকে জিডি গোয়েঙ্কা স্কুল থেকে প্রথম কল পায়। পরে সকাল ৭টা ৬ মিনিটে ডিপিএস আর কে পুরম থেকে একই বিষয়ে আরেকটি কল আসে। ঘটনায় ইতিমধ্যে তদন্তও শুরু করেছে পুলিশ। কে বা কারা স্কুলে ওই হুমকি দিয়ে ইমেল পাঠিয়েছে, তার খোঁজে নেমেছে দিল্লি পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম