ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

দিল্লির তাপমাত্রা কমে ৬ ডিগ্রি

#

১৮ ডিসেম্বর, ২০২১,  12:17 PM

news image

দিল্লিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপামাত্রার এ পারদ রোববার (১৯ ডিসেম্বর) নাগাদ আরও কমে ৫ ডিগ্রিতে নামতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর। অধিদফতর জানিয়েছে,

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে দিল্লিতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে রয়েছে। সেই সঙ্গে দিনভর হালকা কুয়াশা থাকতে পারে। এ মৌসুমে গড় তাপমাত্রা আরেকটু নিচে নেমে যায় বলেও জানিয়েছে অধিদফতর। এর আগে গত ১৬ ডিসেম্বর তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নামলে তা আরো কমার আভাস দেওয়া হয়।  এদিকে তাপমাত্রা কমলেও রাজধানী দিল্লির বায়ুর মানের কোনো উন্নতি হয়নি। সকাল ৮টায় বায়ুর মান রেকর্ড করা হয়েছে ২৮০, যা 'খারাপ' বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম