ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
‘ভুয়া ডিবি’ পরিচয়ে চাঁদাবাজি-ছিনতাইকারী সুমন গ্রেফতার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা মোটা চাল কেটে হচ্ছে মিনিকেট নাজিরশাইল ৭৬ রানে অলআউট ভারত ৭২ বছরের অপেক্ষার অবসান, আবেগে ভাসলেন সুইস কোচ ৫ ক্রু নিয়ে পাকিস্তানে কার্গো প্লেন নিখোঁজ

দিল্লির এক সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৩,  2:28 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতার ময়ূর সিংহাসনে যাওয়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে। বিএনপির ইউরোপ-আমেরিকার স্বপ্নও ভেঙে গেছে। তিনি বলেন, দিল্লির এক সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম। তাদের চোখ-মুখ শুকিয়ে গেছে। বিএনপি নেতাকর্মীদের  আশা ভেঙে গেছে। রোববার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।   কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের দল। তাই কাউকে ভয় পায় না। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের ভালোবাসা নিয়েই আছে। এ দল সন্ত্রাসী, সাম্প্রদায়িক কিংবা অপকর্মকারীদের দল নয়। জনকল্যাণে আওয়ামী লীগ সবসময় সতর্ক অবস্থান জানান দেয়। এ সময় যুবলীগকে আগামী নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদের বলিষ্ঠ অবস্থান নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি। যুবলীগের প্রশংসা করে কাদের বলেন, যুবলীগ ঐক্যের বন্ধনে আবদ্ধ, আন্দোলন সংগ্রামে এবং শান্তি প্রতিষ্ঠায় দৃষ্টান্ত স্থাপনকারী সংগঠন। যুবলীগ অন্যান্য সংগঠনের কাছে অনুসরণীয়, অনুকরণীয়। যার যা প্রাপ্য তা স্বীকার করা উচিত। ভালো কাজের প্রশংসা পাওয়া উচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম