ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, নিহত ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৫,  11:38 AM

news image

ভারতের দিল্লির মুস্তাফাবাদে একটি চারতল ভবন ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির। শুক্রবার দিবাগত ভোররাত স্থানীয় সময় ৩টার দিকে এ ভবন ধসের ঘটনা ঘটে। সিনিয়র পুলিশ অফিসার সন্দীপ লাম্বা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, খবর পাওয়ার পর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত চারজনের মরদেহ ও ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ৮-১০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় জিটিপি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে ভবন ধসের কারণ সম্পর্কে  বিস্তারিত জানা যায়নি। ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল জানিয়েছেন, শনিবার রাত ২টা ৫০ মিনিট নাগাদ বাড়ি ধসের খবর আসে। তিনি বলেন, ‘রাত ২টা ৫০ মিনিটের দিকে আমাদের কাছে একটি ফোন আসে যে একটি বাড়ি ধসে পড়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি যে পুরো ভবনটি ধসে পড়েছে এবং লোকেরা ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে। দিল্লির কিছু অংশে প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের মধ্যে এই ভবন ধসের ঘটনা ঘটল। গত সপ্তাহে প্রবল ধূলিঝড়ের সময় মধু বিহার থানার কাছে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজন নিহত ও দুজন আহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম