ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

দিল্লিতে তাপমাত্রা ৫৩ ছুঁইছুঁই

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মে, ২০২৪,  6:42 PM

news image

তীব্র গরমে হাঁসফাঁস করছে দিল্লিবাসী। ভারতের রাজধানী তাপমাত্র গতকাল বুধবার রেকর্ড ৫২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। দেশটির ইতিহাসে এটিই সর্বোচ্চ গরম। তীব্র গরমে একজন হিটস্ট্রোক করে মারাও গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মৃত্যু হওয়া ওই ব্যক্তির বয়স ৪০। তিনি বিহারের বাসিন্দা। ডাক্তার জানিয়েছেন, তীব্র জ্বর নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তার জ্বর ১০৭ ডিগ্রিতেও পৌঁছায়। গরমের সঙ্গে সঙ্গে দিল্লিতে বেড়েছে বিদ্যুতের চাহিদা। গতকাল বুধবার দুপুর পর্যন্ত৮ হাজার ৩০২ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ বিভাগ।  ভারতের পশ্চিমাংশেও বহাল একই রকম তাপপ্রবাহের পরিস্থিতি। রাজস্থানের ফালোডিতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস, হরিয়ানার সারসায় ৫০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, আগামী আগামীকাল শুক্রবারের পর থেকে উত্তরভারতে ধীরে ধীরে কমবে তাপপ্রবাহের পরিস্থিতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম