ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

দিবালা ও মোরাতার গোলে জিতল জুভেন্টাস

#

স্পোর্টস ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২১,  10:26 AM

news image

ইতালিয়ান লিগে সালেরনিটানার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে জুভেন্টাস। গোল করেছেন পাওলো দিবালা ও আলভারো মোরাতা। আরেচি স্টেডিয়ামে পুরোটা সময়ই দাপট দেখায় ওল্ড লেডিরা। বক্সের বাইরে থেকে ২১ মিনিটে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা দিবালা।

দ্বিতীয়ার্ধ্বে বদলি হিসেবে নেমে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। শেষ মুহূর্তে পেনাল্টি পেলেও বল জালে জড়াতে ব্যর্থ হন দিবালা। তাই দুই গোলের জয় নিয়েই থাকতে হয় আলেগ্রির শিষ্যদের। পয়েন্ট তালিকায় সাত নম্বরে জুভেন্টাস। ১৫ ম্যাচে ৭ জয়, ৩ ড্র ও ৫ হারে ২৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৮ পয়েন্টে তলানিতে সালেরনিটানা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম