ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

দিনের শুরুতেই হোঁচট বাংলাদেশের

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২৩,  10:48 AM

news image

প্রকৃতির খেয়ালে ঢাকা টেস্টের ভাগ্যটা কেমন যেন অদ্ভুতভাবেই দুলছে। মিরপুর টেস্টের প্রথম দিন খেলা হয়েছে নির্বিঘ্নে। দ্বিতীয় দিনের পুরোটা ভেসে গেছে বৃষ্টিতে। গতকাল তৃতীয় দিন খেলা হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের পুরোটা হতে পারেনি। দিনের নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৭ মিনিট আগে আলোস্বল্পতায় খেলা বন্ধ করে দেন মাঠের দুই আম্পায়ার পল রেইফের ও রড টাকার।  তৃতীয় দিন শেষে ম্যাচের যে চিত্র ছিল তাতে ৩০ রানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। তবে আজ চতুর্থ দিন শনিবার (৯ ডিসেম্বর) শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। দিনের শুরুতেই বিদায় নিয়েছেন মুমিনুল হক।  দিনের দ্বিতীয় ওভারে টিম সাউদের বলে টানা দুই চার হাঁকান জাকির হাসান। প্রথমটি স্লিপ ও গালি দিয়ে বেরিয়ে যায়। পরেরটি ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে। সাউদির পরের ওভারে মুমিনুল হকের ক্যাচ উইকেট কিপার টম ব্লান্ডেল ও প্রথম স্লিপে দাঁড়ানো ডার্ল মিচেলের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। ক্যাচ নেওয়ার জন্য কেউই চেষ্টা করেনি। মুমিনুল আরেকটি সুযোগও পেয়েছিলেন। স্পিনার এজাজ পাটেলের বল এগিয়ে এসে বড় শট খেলতে যান। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে টপ এজ হয়ে বেরিয়ে যায়। সেই এজাজ পাটেলের বলেই আউট হন মুমিনুল। তার শর্ট বল পুল করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন ১৯ বলে ১০ রান করা মুমিনুল।

-বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৭১ রান।  

৮ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে। প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা। নিউজিল্যান্ড করে ১৮০ রান। এই ইনিংসে বড় লিডের আশায় আছে বাংলাদেশ। উইকেট বিবেচনায় ২০০-২২০ রান চায় বাংলাদেশ। নিউজিল্যান্ড বাংলাদেশকে আটকে দিতে চায় দুইশর নিচে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম