ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

দিনাজপুরে সেফটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২২,  1:53 PM

news image

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈড় গ্রামের তালতলা এলাকায় আজ বুধবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ। নিহত তিন শ্রমিক হলেন, একই গ্রামের বাকুপাড়ার তাহেরের ছেলে মামুদ (৩৫) এবং মৌলভীপাড়ার মহির আলীর ছেলে সাইদুল (৩৮) এবং চৌধুরীপাড়ার মৃত জালাল উদ্দীনের ছেলে আলতাফ (৪৫)। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান,

ওই গ্রামের আমেরিকাপ্রবাসী মিলনের নির্মাণাধীন ভবনের কাজ চলছিল। কয়েক দিন আগে ওই বাড়ির সেপটি ট্যাংকের শাটারিংয়ের কাজ শেষ করা হয়। বুধবার সকালে মাসুদ ও সাইদুল শাটারিংয়ের মালামাল খুলতে নিচে নামে। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে শ্রমিক আলতাফও নিচে নামে। পরে তিনি ফিরে না আসায় স্থানীয়রা নিচে নেমে তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ, ও সাইদুলকে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর অসুস্থ আলতাফকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সকাল ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম