ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক

দিনাজপুরে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০২১,  11:46 AM

news image

হিমালয়ের কাছে হওয়ায় দিনাজপুরে শীতের প্রকোপ আগেই চলে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা ও কুয়াশা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা থাকছে। এদিকে, ঘনকুয়াশার কারণে সকালেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুয়াশার কারণে যাত্রীও কম হচ্ছে বাসগুলোতে। নিম্নআয়ের লোকেরা শীতের কারণে সকালে বাড়ির বাইরে যেতে পারছে না।

ফলে সাধারণ কাজ-কর্ম ব্যাহত হচ্ছে। দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দেশের কিছু জেলায় বৃষ্টি হওযায় দিনাজপুরে এর প্রভাব পড়েছে। আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭ ভাগ। দিন দিন শীতের প্রকোপ বাড়লেও চলতি মাসে শৈত প্রবাহের সম্ভাবনা নেই বলে তিনি জানান। এদিকে, দিনাজপুর শিশু হাসপাতাল ও সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছে। এই দুটি হাসপাতালে প্রায় ১৫০ জন শিশু ভর্তি রয়েছে। নিউমোনিয়া, শ্বাসকস্ট, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে তারা। শিশু হাসপাতালের শিশু বিষেশজ্ঞ চিকিৎসক ড. মহিন্দ্র জানান, শীত এলে শিশুদের পরিস্কার গরম কাপড় পরিয়ে রাখতে হবে। কোনো রকম ঠান্ডা লাগানো যাবে না। অন্যদিকে, শীত বাড়তে শুরু করায় দিনাজপুরে গরম কাপড়ের দোকানগুলোতে কেনা-বেচা বেড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম