ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

দিনাজপুরে পূর্বশত্রুতার জেরে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০২২,  12:02 PM

news image

পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে রাজু আহমেদ নামে একজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউপির বাঙ্গিবেচা সেতু এলাকায় এই ঘটনা ঘটে।  মৃত রাজু আহমেদ (২৪) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে শনিবার সকালে মারামারি হয়। পরে বিরোধের জেরে সন্ধ্যায় রাজুকে কয়েকজন বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে বাঙ্গীবেচা সেতু এলাকায় রাজু ও তার বন্ধুদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন। এসময় দুই পক্ষের সংঘর্ষের একপর্যায়ে অন্যরা পালিয়ে যেতে পারলেও রাজু পারেনি। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা বলেন, পূর্ব শত্রæতার জেরে সংঘর্ষে রাজু আহমেদ নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম