ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

দিনাজপুরে ধানবোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২৩,  2:06 PM

news image

দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি ধান বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কিছু ধানসহ ট্রাকের কেবিন পুড়ে গেছে। রোববার (২৬ নভেম্বর) রাত দেড়টায় কাহারোল-বীরগঞ্জ সড়কে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। দিনাজপুরে ধানবোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম। ওসি ফারুকুল ইসলাম বলেন, ধান বোঝাই করে একটি ট্রাক কাহারোল থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। দিনাজপুরে ধানবোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা তিনি জানান, পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকে থাকা কিছু ধান ও ট্রাকের কেবিন পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম