ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

দিনাজপুরে ট্রাকচাপায় ২ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২২,  10:35 AM

news image

দিনাজপুরে ট্রাকচাপায় ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খানপুর খান পাড়ার মোহাম্মদ আলী (৬৫) ও তার শ্যালক একই উপজেলার রাজিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগর হোসেন (৩৫)। আহত হয়েছেন অপর শ্যালক মকবুল আলী (৪০) । জানা যায়, একটি ইজিবাইকে সাতজন নারী পুরুষ সুন্দরগঞ্জ থানা থেকে দিনাজপুর শহরের খোয়ারের মোড়ে আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ইজিবাইকের চার্জ শেষের দিকে হলে মোহাম্মদ আলী, আজগার হোসেন ও মকবুল আলীকে নামিয়ে দিয়ে বাকি তিন নারীকে নিয়ে চালক ঘটনাস্থল থেকে চলে যান। ভোর সাড়ে ৪টায় রাস্তার পাশে হাঁটাহাঁটি করা অবস্থায় দিনাজপুরমুখী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। এছাড়া ট্রাকটির ধাক্কার ফলে হাসপাতালের বাউন্ডারির বাইরে সারিবদ্ধভাবে দাঁড়ানো কয়েকটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও স্টাফরা পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম