ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

#

নিজস্ব প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০২৩,  10:40 AM

news image

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুইজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হলদিবাড়ি দোলাপাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে ভ্যানচালক লালু ও চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মজিদ। শনিবার রাত ৯টার দিকে পার্বতীপুর ফুলবাড়ী মহাসড়কে হলদিবাড়ী এলাকা এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চন্ডিপুর থেকে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী নিয়ে পার্বতীপুর শহরের দিকে যাচ্ছিল। পথে হলদিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক লালু নিহত হন। আহত হন তিন ভ্যানযাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম