ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম বহিরাগতদেরকে অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ দুই মাস পর ফের বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর ধরে গণপিটুনি, নিহত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর

দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২৬,  5:45 PM

news image

দিনাজপুর শহরে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে দিনাজপুর শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর পৌর এলাকার সুইহারী আশ্রমপাড়া মহল্লার হরি সরকারের ছেলে তপন সরকার (৪৫) ও তার স্ত্রী লতা সরকার (৩৭)। তপন সরকার পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের দুটি সন্তান রয়েছে। মৃতের ছেলে তীব্র সরকার বলেন, আমাদের বাড়ির নিচতলায় একটি কক্ষে আমি থাকি। ওপরের তলায় ছোট দুটি কক্ষ। একটিতে মা-বাবা থাকেন। আমি রোববার দিবাগত রাত ১২টায় মর্ডান মোড়ে পাম্পে মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে যাই। কিছুক্ষণ পরে বাড়ির পাশের একজন ফোনে আমাদের বাড়িতে আগুন লাগার কথা জানান। বাড়িতে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। সিড়ি দিয়ে উপরে একটুখানি উঠার পর আর যেতে পারিনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। উপরে উঠে দেখি মা ও বাবা দুজনেই অগ্নিদগ্ধ হয়ে মেঝেতে পড়ে আছে। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, মা-বাবা দুজনেই আমাদের ছেড়ে চলে গেলেন। দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আমাদের টিম। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, অগ্নিদগ্ধের ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম