ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের কেজি ২০ টাকা

#

নিজস্ব প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২২,  6:27 PM

news image

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে দুই দিনের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রতি কেজিতে ২ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকায়, যা গত দুই দিন আগেও বিক্রি হয়েছিল ২২ টাকা দরে। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আমদানি বৃদ্ধির কারণে কমেছে দাম, বলছেন ব্যবসায়ীরা। রোববার (২৮ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন,

ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকার ফলে কমতে শুরু করেছে দাম। আমরা একটু খারাপ মানের পেঁয়াজর ১৫ থেকে ১৬ টাকায় এবং ভালো মানের পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করছি। তবে আগের মতো ক্রেতা নেই। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মুশফিকুর রহিম বলেন, বাজারে সব পণ্যের দামই চড়া। এর মধ্যেও কিছুটা স্বস্তির খবর হলো পেঁয়াজ এবং কাঁচামরিচের দাম কম। যেভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি হচ্ছে সেভাবে তো আমাদের আয় বাড়েনি। রিকশা চালিয়ে খুব কষ্টে সংসার চালাতে হচ্ছে। সেই সাথে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবিও জানান সাধারণ ক্রেতারা। হিলি কাস্টমসের তথ্যমতে, শনিবার ভারতীয় ৩১ ট্রাকে ৯১৯ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম