ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬ মেহেরপুর সীমান্তে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

দায়িত্ব হারালেন নেপালের উপপ্রধানমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৩,  7:18 PM

news image

নাগরিকত্ব আইন ভঙ্গ করায় নেপালের উপপ্রধানমন্ত্রী রবি লামিচানেকে সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার (২৭ জানুয়ারি) এই নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ৪৮ বছর বয়সী রবি লামিচানে নেপালের নতুন সরকারের উপপ্রধানমন্ত্রী এবং একই সঙ্গে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পদ থেকে অপসারিত হয়েছেন রবি লামিচানে। নাগরিকত্ব আইন ভঙ্গ করায় নেপালের উপপ্রধানমন্ত্রী রবি লামিচানেকে সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। নাগরিকত্ব আইন ভঙ্গ করায় নেপালের উপপ্রধানমন্ত্রী রবি লামিচানেকে সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

গত ২৬ ডিসেম্বর নেপালের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এর ঠিক মাসখানেকের মাথায় তার বিরুদ্ধে এমন রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। রবি লামিচানে নেপালের এক সময়ের জনপ্রিয় টিভি উপস্থাপক। টেলিভিশনে সম্প্রচারিত একটি সরাসরি অনুষ্ঠান টানা ৬২ ঘণ্টা উপস্থাপনা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল তার। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানেই বসবাস করতেন। পরবর্তী সময়ে দেশে ফিরে নিজের জনপ্রিয়তা কাজে লাগিয়ে রাজনীতিতে সক্রিয় হন। রবি লামিচানে নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা। গত বছরের জুনে রাজনৈতিক এই দল গঠন করা হয়। এবারের নির্বাচনে দলটি ১৯টি আসনে জয় পেয়েছে। গত বছরের ডিসেম্বরে নেপালে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জোট সরকার গঠন করা হয়, তাতে যোগ দেয় দলটি।  প্রধানমন্ত্রী হন দেশটির বর্ষীয়ান রাজনীতিক পুষ্পকমল দহল প্রচণ্ড। উপপ্রধানমন্ত্রী পদে বসেন রবি লামিচানে। এক সময় রবি দেশ ছেড়ে স্থায়ী বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছিলেন। যদিও ২০১৮ সালে তিনি মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন। পরবর্তী সময়ে দেশে ফিরে রাজনীতিতে যোগ দেন। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অন্য দেশের নাগরিকত্ব ছাড়তে রবি যথাযথ প্রক্রিয়া মানেননি। দেশে ফেরার পর তিনি নেপালের নাগরিকত্বের জন্য পুনরায় আবেদন করেননি। তাই তার নেপালি নাগরিকত্বের বৈধতা নেই। নেপাল দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। এ পরিস্থিতিতে তার নির্বাচনে অংশ নেওয়া, গুরুত্বপূর্ণ সরকারি পদে বসা বৈধ হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম