ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস ভয়াল ২৯ এপ্রিল—১৯৯১ একটি তারিখ উপকূলবাসীর অমোচনীয় শোকের নাম অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য ৫ জেলায় বন্যার শঙ্কা, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমাতে মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২৫,  3:41 PM

news image

বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদী ও প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে এই আহ্বান জানান তিনি। রিজওয়ানা হাসান বলেন, ‘মুসলিম বিশ্বের অনেক দেশের মানুষ এখনো দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ বিপর্যয়ের মধ্যে রয়েছে। থ্রি-জিরো তত্ত্ব অনুসরণ করলে এই সংকট থেকে উত্তরণের পথ তৈরি হবে।’ তিনি বলেন, ‘থ্রি-জিরো তত্ত্ব অর্থাৎ দারিদ্র্যের শূন্য হার, বেকারত্বের শূন্য হার এবং কার্বন নিঃসরণের শূন্য হার—এ তিনটি লক্ষ্য পূরণে একযোগে কাজ করতে হবে।’ আন্তর্জাতিক এই সামিটে মুসলিম বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। সামিটে অংশ নেওয়া উদ্যোক্তারা বলেন, এটি কেবল সম্মেলন নয়, বরং একটি সচেতনতা ও পরিবর্তনের আন্দোলন। তাঁদের আশা, সামাজিক ব্যবসার মাধ্যমে মুসলিম বিশ্ব আরও ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। সামিটে উপস্থিত মুসলিম দেশের প্রতিনিধিরা বলেন, রাজনৈতিক অস্থিরতা ও সংকটে থাকা দেশগুলোকে এগিয়ে নিতে সম্মিলিত সহযোগিতা জরুরি। পাশাপাশি মুসলিম দেশগুলো যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, তা মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ারও তাগিদ দেন তাঁরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম