ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

দাম কমলো পাম অয়েলের

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৫,  7:50 PM

news image

দেশের বাজারে পাম তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটারে পাম অয়েলের দাম কমানো হয়েছে ১৯ টাকা। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে এ তথ্য জানানো হয়। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম না কমায় এই মুহূর্তে কমানো সম্ভব হয়নি সয়াবিন তেলের দাম। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে পাম অয়েলের দাম। এদিকে এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণায় জানায়, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পাম অয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল আগের মতো লিটার ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম