ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

দামুড়হুদায় মেয়েকে ধর্ষণের মামলায় বাবা আটক

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২২,  10:42 AM

news image

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণ মামলায় এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে একই দিন সকালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার জয়রামপুর গ্রামের মৃত বিশারত মণ্ডলের ছেলে আবুল হোসেন (৪০)। মামলার এজহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আবুল হোসেনের তিন মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে।

এক মেয়ে স্কুলছাত্রী। সংসারে বনিবনা না হওয়ায় বিয়েবিচ্ছেদ হয় মেজো মেয়ের। স্বামী পরিত্যক্তা মেজো মেয়ে বেশির ভাগ সময়ই কুষ্টিয়ায় নানি বাড়িতে থাকেন। মাঝে মাঝে বাবার বাড়ি জয়রামপুর বেড়াতে আসেন। স্বামী পরিত্যক্তা হওয়ায় বাবার কুনজর পড়ে মেয়ের ওপর। রোববার সকালে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে আবুল। পরে ঘটনাটি তার মাকে জানায় মেয়েটি। ওই ঘটনায় রাতে আবুল হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী মেয়ে। পরে অভিযান চালিয়ে আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গ্রেপ্তারকৃত আবুল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আজ সোমবার সকালে ভুক্তভোগী মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে। আদালতে তোলা হবে গ্রেপ্তারকৃত আবুল হোসেনকে। একই সঙ্গে আদালতে মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম