ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

দাপট দেখিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  11:01 PM

news image

লিটন দাস ও আফিফ হোসেনের ওপেনিং জুটিতে আসে ৬৭ রান। প্রথম ম্যাচের শেষদিকে কিছুটা খেই হারালো আজ আফগানিস্তানকে সুযোগ দেয়নি বাংলাদেশ। ব্যাটে-বলে সমান দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে সাকিববাহিনী। এতে করে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে টানা তিনটি সিরিজ জিতলো বাংলাদেশ।এর আগে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল লাল-সবুজের সেনারা। রবিবার (১৬ জুলাই) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ১৭ ওভারে (বৃষ্টির কারণে ৩ ওভার কমানো হয়) ১১৬ রান করে সফরকারীরা। জবাবে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১৯ রানের। লিটন দাস ও আফিফ হোসেনের ৬৭ রানের ওপেনিং জুটিতে ভর করে৬ উইকেটে সহজ জয় পায় স্বাগতিকরা। মুজিবের বলে লিটন (৩৫) ফিরে যাওয়ার আগে গড়েন ৬৭ রানের জুটি। রনি তালুকদার না থাকায় ইনিংস শুরু করেন আফিফ। তিনিও ফিরে যান ২৪ রানে।পরের ওভারে শান্ত (৪) ফিরে গেলে হঠাৎ দুশ্চিন্তা উঁকি দেয় ভক্তদের মনে। তবে সাকিব-হৃদয় জুটি সেই শঙ্কা কাটিয়ে দলকে জয়ের বন্দরে নেয়। জয় থেকে ১২ রান দূরে থাকতে হৃদয় ফিরে যান ১৯ রানে। তবে শামীমকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। বল হাতে দুটি উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৮ রান করেন সাকিব। এর আগে ওমরজাই ২৫, ইবরাহিম ২২ এবং কারিম জানাতের ২০ রানে ভর করে ১১৬ রান তোলে আফগানরা। তাসকিন আহমেদ ৩টি এবং সাকিব ও মুস্তাফিজ দুটি করে উইকেট নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম