ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজার যাত্রা আলোচিত তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক

দানবীয় তুষারঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২২,  11:33 AM

news image

দানবীয় তুষারঝড়ে একপ্রকার অচল যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। গেলো দু’দিনে বাতিল হয়েছে ৬ হাজারের কাছাকাছি বিমান ফ্লাইট। ভারি তুষারপাতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগও। বিদ্যুৎ সংযোগ নেই লাখো গ্রাহকের ঘরবাড়ি এবং অফিস-আদালতে। পরিস্থিতি সামলাতে পাঁচটি রাজ্যে জারি করা হয় জরুরি অবস্থা। সবচেয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখছে ম্যাসাচুসেটস। সেখানে গেলো ২৪ ঘণ্টায় আড়াই ফুটের ওপর তুষারপাত রেকর্ড করা হয়েছে।

রাজ্যটির ৮০ হাজার ঘরবাড়িতে নেই বিদ্যুৎ। ভয়াবহ পরিস্থিতি দেখছে নিউইয়র্ক শহরও। প্রবল তুষারঝড়ের পাশাপাশি বন্যা সৃষ্টি হয়েছে উপকূলীয় এলাকাগুলোয়। দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, প্রচণ্ড ঠান্ডা ঝড়ো বাতাসের সাথে মিশছে সমুদ্রের কিছুটা গরম হাওয়া। যার কারণে সৃষ্টি হচ্ছে শৈত্যপ্রবাহের। যা বম্ব সাইক্লোনে রূপ নিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম