ঢাকা ০৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

দাওয়াত খেয়ে ফিরে আ.লীগের দুই নেতার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০২৩,  2:16 PM

news image

দাওয়াত খেয়ে ফেরার পর অসুস্থ হয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের দুই নেতা মারা গেছেন। তাঁরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন ও জহির রায়হান।  আজ সোমবার ভোররাত চারটার দিকে তাদের মৃত্যু হয়। জেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান গিয়াস। হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে জহির রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালের পরিচালক মো. বাহার উদ্দিন বলেন, দুজনকে ভোররাতে হাসপাতালে আনা হয়েছিল।  ওই দুই নেতার সঙ্গে দাওয়াতে যাওয়া কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমানও অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গিয়াস উদ্দিন ও জহির রায়হান আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। গত শনিবার রাতে তাঁরা ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে দাওয়াতে যান। সেখান থেকে ফেরার পর থেকেই তাঁরা অসুস্থ বোধ করছিলেন। রাজনৈতিক সহকর্মী ও ঘনিষ্ঠজনরা জানান, গিয়াস উদ্দিন ও জহির রায়হান ভালো বন্ধু ছিলেন। গিয়াস উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। জহির রায়হানও আওয়ামী লীগের নেতৃত্বে আছেন অনেক দিন ধরে। শনিবার রাতে তাঁরা এক ঘনিষ্ঠজনের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন প্যানেল মেয়র হাবিবুর রহমান। রাতে ফেরার পর থেকে তিনজনই অসুস্থ বোধ করেন। পরদিন সকালে হাবিবুর রহমানকে ভর্তি করা হয় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাঁকে গতকাল ঢাকায় পাঠানো হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম