ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

দাউদকান্দিতে পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২২,  10:43 AM

news image

কুমিল্লার দাউদকান্দিতে একটি পরিত্যক্ত টিনের দো-চালা ঘর থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাউকান্দি পৌর এলাকার মাইজপাড়া বালুর মাঠের পশ্চিম পাশে পরিত্যক্ত ঘর থেকে পুলিশ লাশটি উদ্ধার করা হয়। বুধবার ময়নাতদন্তের জন্য কুমিল্লায় মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার বালুর মাঠের কাছে প্রায় আট বছর আগে টিন দিয়ে দো-চালা ঘরটি ওঠানো হয়। এর পর থেকে সেখানে কেউ বসবাস না করায় অযত্ন-অবহেলায় পড়ে আছে। ঘরটির চারপাশে ঝোপঝাড়, অন্ধকারাচ্ছন্ন। বিকেলে ওই ঘরের পাশের বালুর মাঠে স্থানীয় ছেলেরা প্রতিদিনের মতো ফুটবল খেলছিল। হঠাৎ বলটি পরিত্যাক্ত ঘরের পাশে গিয়ে পড়ে। বলটি আনতে গিয়ে খেলোয়াড়রা ভেতরে লাশটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল ও দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, লাশটি বসা অবস্থায় ছিল, তার গলায় কাপড় বাঁধা। পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই কাজ করছে। তবে লাশটি কয়েকদিন আগের এবং মুখ বিকৃত হওয়ায় এখনও শনাক্ত করা যায়নি।   দাউদকান্দি মডেল থানার এসআই নাজমুল হুসেন জানান, লাশটি উদ্ধার করেছি। তবে বুধবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম