ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

দাউদকান্দিতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মে, ২০২৩,  10:43 AM

news image

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৮ মে) দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টায় উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর জানান, রোববার সকালে চট্টগ্রামমুখী মাইক্রোবাসকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুটো বাহন সড়কের পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চলছে। পরে বিস্তারিত জানাতে পারব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম