ঢাকা ০৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে মুরাদনগরে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী একটি কার্যকরী সংসদ গঠনের জন্য কাজ করে যাচ্ছি: তথ্যমন্ত্রী প্রতিবেশী দেশগুলোতে হামলা নিয়ে যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট জ্বালানি তেল পাচার রোধে সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট সাতক্ষীরায় জুতা শিল্পের নতুন সম্ভাবনা দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা হরমুজ প্রণালি পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান, নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, প্রাণ গেল দুজনের

#

নিজস্ব প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২২,  12:38 PM

news image

ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে চলন্ত আরেকটি ট্রাক ধাক্কা দিলে দুজন নিহত এবং একজন আহত হয়। মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এরা হলেন: পৃথক ট্রাক দুটির চালকের সহযোগী হোসাইন শেখ (২৪) ও ইমন (১৯)। এ ছাড়া চিকিৎসাধীন সোহেল মণ্ডল (৩২) একটি ট্রাকের চালক। হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, একটি ট্রাকের চাকা ফেটে যাওয়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে সেটি মেরামতের জন্য চালক ও সহযোগী রাস্তায় বসে কাজ করছিলেন। তখন পেছন দিক থেকে আরেকটি ট্রাক এসে সজোরে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকের চালক, সহযোগী আর ঘাতক ট্রাকটির চালকের সহযোগী গুরুতর আঘাত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘাতক ট্রাকটির চালক পলাতক। তিনি আরও জানান, হোসাইন শেখের বাবার নাম কালাম শেখ। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রামদিয়া গ্রামে। আর ইমনের বাবার নাম জামাল হোসেন। তার বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত সোহেল মণ্ডল জানান, তিনি ফরিদপুর থেকে মালামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। তার সহযোগী ছিলেন হোসাইন। রাজেন্দ্রপুর আসার পর ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় রাস্তার পাশে ট্রাকটি দাঁড় করিয়ে তারা চাকা পাল্টানোর কাজ করছিলেন। এ সময় পেছন থেকে ওই ট্রাকটি এসে সজোরে তাদের ধাক্কা দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম