ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী শ্যালক-দুলাভাই নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ মার্চ, ২০২২,  6:38 PM

news image

দিনাজপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার কাউগা মোড় রাজাপুকুর এলাকার দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুর শহরের বড়বন্দরের চালতা তলা এলাকার যতীন মজুমদারের নওমুসলিম ছেলে আনোয়ারুল ইসলাম (৪২) ও সদর উপজেলার তাজপুর রামসাগর মনিহার পাড়ার তৈয়ব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৫)। তারা দুজন সম্পর্কে শ্যালক-দুলাইভাই। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টায় দুজন মোটরসাইকেল আরোহী দিনাজপুর ফুলবাড়ির দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহীরা। মরদেহ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে ২২ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে জানান কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত মোটরসাইকেল আরোহী দুজনের সুরতহাল রিপোর্ট শেষে লাশ তাদের পরিবারের কাছে দেওয়া হবে। আর মোটরসাইকেল থেকে ফেনসিডিল পাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা মাদক কারবারি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম