ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

দলমত নির্বিশেষে সব বীর মুক্তিযোদ্ধার সম্মানের ব্যবস্থা করেছে আ.লীগ: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  1:19 PM

news image

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দলমত নির্বিশেষে সব বীর মুক্তিযোদ্ধার জন্য সম্মানের ব্যবস্থা করে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ‘বীর নিবাস’ প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে নিজস্ব জমিতে একতলা বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেছন, ‘নানান চড়াই-উতরাই পার হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছি। দলমত নির্বিশেষে সব মুক্তিযোদ্ধার জন্য এই সম্মানের ব্যবস্থা আমরা করেছি। ৭১ সালে যারা জাতির পিতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করে আমাদের বিজয় এনে দিয়েছেন, তাদেরকে সম্মান দেখানো আমাদের কর্তব্য মনে করি।’ ‘সেজন্যই মুক্তিযোদ্ধারা যেন মারা গেলে রাষ্ট্রীয় সম্মান পায়, সেই ব্যবস্থা করে দিয়েছি। এ ছাড়া আমরা সরকারে আসার পর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা যেন বংশ পরম্পরায় প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার পায়, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি’, যোগ করেন সরকারপ্রধান। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ন্যূনতম ভাতা আমরা ২০ হাজার টাকা করে দিয়েছি। তাছাড়া যাদের ঘরবাড়ি নাই, মানবেতর জীবন যাপন করছে, তাদের জন্য ঘরবাড়ি তৈরি করে জীবন-জীবিকার ব্যবস্থা, স্বাধীনতা ভাতা, বৈশাখী ভাতাসহ বিভিন্ন ব্যবস্থা করে দিয়েছি। তাছাড়া তাদের জন্য চিকিৎসা, যাতায়াতসহ সব ব্যবস্থা করে দিয়েছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম