ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

দলমত নির্বিশেষে খালেদা জিয়া সবার অভিভাবক: মির্জা আব্বাস

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৫,  3:05 PM

news image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক। অতীতেও কোনো নেতাকে নিয়ে এত ব্যাপকভাবে দোয়ার আয়োজন দেখা যায়নি। সর্বত্র মানুষ তার সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন। সৃষ্টিকর্তার কাছে সবার একটাই চাওয়া, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন। তিনি আরও বলেন, দেশের জন্য এ মুহূর্তে খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজনীয় একজন নেতা। তিনি শুধু একজন শিক্ষিত অভিভাবক নন, বরং সব দলের কাছেই স্বীকৃত একজন তুলনাহীন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তারেক রহমান খুব শিগগিরই ফিরে দেশের মানুষের হাল ধরবেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নতুন চিন্তা–চেতনা ও নেতৃত্বের মাধ্যমে তারেক রহমান দেশের মানুষকে আরও সামনে এগিয়ে নেবেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এ সময় দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম