ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে: আসিফ মাহমুদ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৫,  4:44 PM

news image

রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, সেটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হবে।’ এখন থেকে আর রাজনৈতিক দলের প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না বলেও জানান আসিফ মাহমুদ। এর আগে দুপুরে ফেসবুকে পোস্ট তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম