ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এবার ৭.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মে, ২০২৩,  5:02 PM

news image

ফ্রান্সের মালিকানাধীন প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর প্রাথমিকভাবে স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করেনি। শনিবার (২০ মে)  ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ওই এলাকার আশেপাশ আরও বেশ কয়েকবার কেঁপে ওঠে (আফটার শক)।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, দ্বীপ ও অঞ্চলগুলোতে সুনামির কোনো সতর্কতা নেই। এর আগে শুক্রবার (১৯ মে)  স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরজুড়ে আঘাত হানে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এর একটু পরই প্যাসিফিকি সুনামি সতর্কতা কেন্দ্র চারটি দেশের জন্য সুনামি সতর্কতা জারি করে। পাশাপাশি ফরাসি দ্বীপ নিউ ক্যালিডোনিয়ায়ও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে পরে তা তুলে নেয়া হয়। ক্যালিডোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিভিল সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ সারা দেশে সুনামি সতর্কতা জারি করেছে। পুরো ক্যালিডোনিয়ার অধিবাসী, লয়াল্টি দ্বীপপুঞ্জ এবং মূল ভূখণ্ডের উপকূলে অবস্থিত সবাইকে সেখান থেকে সরে গিয়ে উঁচু স্থানে আশ্রয় নেয়ার অনুরোধ জানানো হয়েছে। ভানুয়াতুর আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, ‘৭.৭ মাত্রার একটি ভূমিকম্প ১ থেকে ৩ মিটারের মধ্যে ধ্বংসাত্মক সুনামি তরঙ্গ সৃষ্টি করার সক্ষমতা রাখে।’ ভানুয়াতুর ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিস ভানুয়াতু গোষ্ঠীর লোকজনকে যথাযথ পদক্ষেপ এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম