ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিধ্বস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মে, ২০২৩,  6:28 PM

news image

দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এফ-১৬ বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে রয়েছেন। স্থানীয় সময় শনিবার (৬ মে) মিত্রদেশ দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। এমনটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। জেটটি অষ্টম ফাইটার উইংয়ে যুক্ত ছিল। স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ওসান বিমান ঘাঁটির কাছে একটি কৃষি এলাকায় বিধ্বস্ত হয় এটি। দক্ষিণ কোরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সূত্র: সিএনএন সামরিক বাহিনী জানিয়েছে, পাইলটকে নিরাপদে বের করে নেয়া হয়েছে এবং তাকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, এই ঘটনায় কোনো বেসামরিক মানুষ আহত হয়নি। স্থানীয় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে টুইট বার্তায় জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার গেয়ংগি প্রদেশের গভর্নর কিম ডং-ইয়ন। সামরিক বাহিনী জানিয়েছে, পাইলট একটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করছিলেন। বাহিনীটি আরও জানায়, ঘটনার তদন্ত চলছে। ওসান এয়ার বেস হল ইউএস এয়ার ফোর্সের ঘাঁটিটি প্রতিদ্বন্দ্বী দেশ উত্তর কোরিয়ার সবচেয়ে কাছে অবস্থিত। সীমান্ত থেকে এই ঘাঁটির দূরত্ব মাত্র ৬৪ কিলোমিটার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম