ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

দক্ষিণ আফ্রিকায় ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুন, ২০২৫,  5:14 PM

news image

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র ডাকাত দল। গত বৃহস্পতিবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কেপটাউনের বুষ্টারের ডিডোরেন্স এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।  নিহতদের একজন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর গ্রামের এমদাদুল হক এবং অপরজন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিল্লাল হোসেন। জানা যায়, প্রবাসী বাংলাদেশি মনির হোসেনের মালিকানাধীন একটি দোকানে কাজ করতেন নিহত এমদাদুল ও বিল্লাল। ঘটনার সময় হঠাৎ একদল সশস্ত্র ডাকাত দোকানে হানা দিয়ে লুটপাট চালায় এবং সব কিছু লুটে নেয়ার পর দুই কর্মচারীকে গুলি করে পালিয়ে যায়। পাসপোর্ট সূত্রে জানা যায়, নিহত এমদাদুল হক কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শফিকুল আলম এবং মায়ের নাম তাসলিমা। স্থানীয় প্রবাসীরা জানান, দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলা এবং হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। কেবল গত দুই মাসে কেপটাউন অঞ্চলে পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রবাসীরা উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম