ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২১,  4:16 PM

news image

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ওয়েস্টার্ন কেপ প্রদেশের জর্জের বোফট ওয়েস্ট এলাকায় মহাসড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তারা নিহত হন। এরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের সোলায়মান মিয়ার বাড়ির রকিয়ত উল্যার ছেলে জাফর আহমেদ (৩২) ও ঢাকার আমিনুল ইসলাম (৩০)।

জাফর আহমেদ ছিলেন পাইকারি ব্যবসায়ী। আমিনুল ইসলাম চাকরি করতেন বলে জানা গেছে। কাদিরপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সোমবার বিকেল দিকে দোকানের মাল ক্রয় করে  আমিনুল ইসলাম ও জাফর আহমেদ দোকানে ফিরছিলেন। যাত্রা পথে গাড়িটি জর্জ এলাকায় নিয়ন্ত্রণ হারান। এতে গুরুতর আহত হন জাফর আহমেদ ও আমিনুল ইসলাম। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ নিয়ে দেশটিতে চলতি মাসে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম