ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকায় চাঁদার না দেয়া নোয়াখালীর যুবককে পিটিয়ে হত্যা

#

২৩ অক্টোবর, ২০২৩,  9:32 PM

news image

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অস্ত্রধারী সন্ত্রাসীরা এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে। তার নাম লিটন (৪৫)। তিনি নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উত্তর শরীফপুর গ্রামের আনন্দিগো বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে। তিনি তিন কন্যাসন্তানের জনক। এই ঘটনায় এলাকায় শোকের নেমে এসেছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিনোদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আবদুল হালিম শাকিল।  তিনি বলেন, বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তার নিজ কনফেকশনারি দোকানে হামলার ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নিহতের ছোট ভাই সোহেল জানায়, দীর্ঘ পাঁচ বছর আগে জীবিকার সন্ধ্যানে আফ্রিকায় পাড়ি জমায় তার বড় ভাই লিটন। গত বৃহস্পতিবার অস্ত্রধারী সন্ত্রাসীরা জোহানেসবার্গে তার কনফেকশনারি দোকানে এসে চাঁদা দাবি করে। এ নিয়ে সন্ত্রাসীদের সাথে তার বাকবিতণ্ডা হয়। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরবর্তীতে সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। লিটনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম